আই লাভ মুহাম্মদ
আই লাভ মুহাম্মদ
ফজলুল আহমেদ
গণতান্ত্রিক এই দেশে কি বলব ভাই,
লজ্জা লজ্জা লজ্জা গণতন্ত্র নাই!
জয় শ্রীরাম না বললে কেউ মারছে ফেলে,
আই লাভ মুহাম্মদ বলে কেউ যাচ্ছে জেলে!
বুকের মাঝে নবীজী আমার হৃদয়ের ঘরে নবী,
শাণিত বুকে আগুন জ্বালালে জেগে উঠবে সবি।
বিশ্বে শান্তি ছড়ালেন যিনি তাঁর নামে করো ফন্দী?
শত শত বার সেই নাম নিয়ে হতে চাই আমি বন্দী।
যত মারো আর জেলে ঢোকাও যত করো মানহানি,
এ বুকে লালিত উচ্চারিত হবে নবীজীর মহাবানি।
নরকের কীট জ্বলে পুড়ে যাবে লব স্বর্গের স্বাদ,
আজীবন হৃদে উচ্চারিত হবে আই লাভ মুহাম্মদ।