আমি প্যালেস্তাইনকে সমর্থন করি
আব্দুল মান্নান চৌধুরি
প্যালেস্তাইনের আকাশে সংকট। আজও...
বোমা-গোলা-বারুদের মাঝে ধোঁয়াটে আকাশে শকুন উড়ছে।
আগ্রাসী ইজরায়েল, আপনার জন্য একদিন আমি
ভাবিত ছিলাম অথচ আজকে আপনি বিশ্বাস ভাঙছেন।
কেন? শোনা যাচ্ছে মার্কিন বিদেশসচিব ইহুদি ড্রেসিং-
রুমে। বোমারু বিমান ঘুরে যাচ্ছে শিশু ও নারীকে টার্গেটে রেখে।
ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজার আকাশে মানবতার
চরম অবমাননা। মৃতদেহ টার্গেটে রেখে আকাশে হাজারও
শকুন উড়ছে। আমি প্যালেস্তাইনকে সমর্থন করি।