পেশোয়ারে আইইডি বিস্ফোরণে নিহত ৯, আহত ৪
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার রাতে পুলিশের টহলদার গাড়িকে লক্ষ্য করে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এই হামলায় চার পুলিশকর্মীসহ ন’জন নিহত এবং চারজন আহত হয়েছেন।
পাক সেনা এবং পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার পেছনে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) দায়ী। সম্প্রতি পাক সেনা এবং সরকার টিটিপি ও বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে।
পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সঈদ ‘দ্য ডন’কে বলেছেন, হামলাটি আইইডি বিস্ফোরণের মাধ্যমে সংঘটিত হয়েছে এবং সন্দেহভাজন টিটিপি সদস্যরা এটির সঙ্গে যুক্ত। প্রদেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের সহিংসতা বেড়েছে।
ছবি :আনন্দবাজার