Tranding
আর্ন্তজাতিক / September 14, 2025

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তার” — ঘোষণা জোহরান মামদানি’র

নিজস্ব প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ :
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন, তবে তিনি নিউইয়র্ক পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন।

দ্য নিউইয়র্ক টাইমস–কে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটির প্রতি সম্মান জানিয়ে তাঁকে বিমানবন্দরেই আটক করা উচিত।

তবে আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেহেতু ICC-এর সদস্য নয়, তাই নিউইয়র্ক পুলিশের পক্ষে ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা সম্ভব নয়। এতে ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে।

নিউইয়র্কে বিপুলসংখ্যক ইসরাইলি বাসিন্দা থাকায় মামদানির বক্তব্যে ইহুদি নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতাকারী সাধারণ মানুষের কাছে এই বক্তব্য গভীর সাড়া ফেলেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.