Tranding
মধ্যপ্রাচ্য / September 11, 2025

মহানবী (স.) সম্পর্কে ইমাম খামেনেই-এর দৃষ্টিভঙ্গি

অনলাইন বঙ্গদর্পণ │ ৯ সেপ্টেম্বর ২০২৫ │ ইবনে শাফিক

ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (স.)–এর জীবন ও চরিত্র নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম আয়াতোল্লাহ আলি খামেনেই বলেছেন, নবীজী তাঁর সমাজে ইসলামি নৈতিকতা ও মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের জীবনে, বিশ্বাসে ও আত্মায়।

তিনি বলেন, কুরআন নবীজীকে একদিকে নম্রতা ও সহিষ্ণুতার জন্য প্রশংসা করেছে, অন্যদিকে আইন প্রতিষ্ঠা ও শৃঙ্খলা রক্ষায় দৃঢ়তার নির্দেশ দিয়েছে। তাঁর জীবনে বিশ্বস্ততা, ধৈর্য, দয়া, সততা, মহানুভবতা, পরিচ্ছন্নতা, সামাজিক আচরণ, সাধারণ জীবনযাপন, ইবাদত ও শাসনব্যবস্থা—সব ক্ষেত্রেই অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ইমাম খামেনেই-এর মতে, নবীজীর (স.) ব্যক্তিত্ব ছিল দয়া ও দৃঢ়তার সমন্বয়। তিনি মানুষের সঙ্গে সদাচরণ করেছেন, দুর্বলদের পাশে দাঁড়িয়েছেন, শত্রুদের ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী কখনও ক্ষমাশীল, কখনও কঠোর হয়েছেন। তাঁর চরিত্রই প্রমাণ করে যে মানবসমাজে নৈতিক মূল্যবোধ চিরকাল প্রযোজ্য ও অপরিহার্য।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.