Tranding
জাতীয় খবর / October 22, 2025

‘গাজায় রোজ দিওয়ালি’ মন্তব্যে বিতর্কে রামগোপাল ভার্মা, নেটিজেনদের কটাক্ষের মুখে পরিচালক

বিতর্ক আর রামগোপাল ভার্মা— দু’য়ের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য! ফের এক বেফাঁস মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠল নেটপাড়ায়। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজাকে নিয়ে ব্যঙ্গ করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন পরিচালক।

রামগোপাল ভার্মা তাঁর এক্স (X) অ্যাকাউন্টে লেখেন, “In India only one day is Diwali, and in Gaza every day is Diwali.” অর্থাৎ, “ভারতে দিওয়ালি উদযাপন হয় একদিন, কিন্তু গাজায় প্রতিদিনই দিওয়ালি।” এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

ইজরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত গাজার ভয়াবহ চিত্র সকলেরই জানা। হাজারো নিরপরাধ প্রাণ হারিয়েছে, লাখো মানুষ গৃহহীন। এমন পরিস্থিতিতে ওই মন্তব্যকে অত্যন্ত ‘অসংবেদনশীল’ বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, “পরিণত মানুষ হতে আপনার আরও অনেক বছর লাগবে।” অন্য এক ব্যবহারকারীর প্রশ্ন, “উদযাপন আর ধ্বংসের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না?” আরও কেউ বলেছেন, “গণহত্যা নিয়েও রসিকতা করছেন! এটা নোংরা মানসিকতার পরিচয়।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি গাজার জন্য মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সেই আবহে ভার্মার এই মন্তব্যকে অনেকে ‘অমানবিক’ বলেই আখ্যা দিয়েছেন।

ছবি: প্রতিদিন 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.