Tranding
আর্ন্তজাতিক / September 14, 2025

জাকসু নির্বাচনে ভিপি আব্দুর রশিদ, জিএস মাজহারুল, এজিএস মেঘলা


অনলাইন, বঙ্গ দর্পণ:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। একই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ফল ঘোষণা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এবার প্রথমবারের মতো স্বতন্ত্র ও দলীয় উভয় ধরনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উল্লাসে মেতে ওঠেন বিজয়ী প্রার্থীদের সমর্থকরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.