Tranding

ইউরোপের মঞ্চে ভারতের গর্ব: আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় ক্বারী মনজুর আহমাদের বিশ্বজয়

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সিনিয়র ক্বিরাত বিভাগে ভারতের ক্বারী মনজুর আহমাদ বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে তৃতীয় স্থান অর্জন করেছেন। এই গৌরবময় অর্জন শুধু তাঁর নয়—পুরো দেশের জন্যই এক গর্বের বিষয়।

শনিবার রাতে জাগরেবের ইসলামিক সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন দেশটির গ্র্যান্ড মুফতি, কাতার, তুরস্ক, সৌদি আরব ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ বহু আন্তর্জাতিক প্রতিনিধি।

এবারের প্রতিযোগিতায় ৪৭টি দেশের ৭২ জন প্রতিযোগীর মধ্য থেকে কঠোর বাছাইয়ের পর মাত্র ১২ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রথম স্থান অর্জন করে তুরস্ক, দ্বিতীয় ইন্দোনেশিয়া, আর তৃতীয় স্থান অর্জন করে ভারত।

আসামের করিমগঞ্জের বাসিন্দা ক্বারী মনজুর আহমাদ বর্তমানে কলকাতার নিউ টাউনের খিদমাতুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক। তিনি তাঁর প্রতিভা ও নিষ্ঠার মাধ্যমে ভারতের ইতিহাসে আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় এক নতুন অধ্যায় রচনা করলেন।

ক্রোয়েশিয়ার ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, এই প্রতিযোগিতার ৩০ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারত উল্লেখযোগ্য কোনো স্থান অর্জন করল। এটি নিঃসন্দেহে ক্বিরাতের অঙ্গনে ভারতের এক ঐতিহাসিক মাইলফলক।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.