Tranding
জাতীয় খবর / September 29, 2025

ভারত–ভুটান রেল সংযোগ: ৮৯ কিমি নতুন রেলপথ তৈরি হবে

ভারত ও ভুটানের মধ্যে প্রথমবারের মতো দুটি রেল প্রকল্প তৈরি হবে। এর মধ্যে একটি পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত ৮৯ কিমি দীর্ঘ রেলপথ। অন্যটি অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত হবে।

ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি জানান, এই প্রকল্পের কাজ শুরু হয়ে তিন থেকে চার বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, উভয় প্রকল্পের মোট খরচ প্রায় ৪,০৩৩ কোটি টাকা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ভুটান সফরে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভুটানের প্রায় সব রফতানি–আমদানি ভারতীয় বন্দরের মাধ্যমে হয়। তাই এই রেল সংযোগ উভয় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।”

বানারহাট–সামৎসে রেলপথে দুটি স্টেশন, একটি বড় উড়ালপুল, ২৪টি ছোট উড়ালপুল এবং ৩৭টি ভূগর্ভস্থ পথ থাকবে। কোকরাঝাড়–গেলেফুর রেলপথে ছয়টি স্টেশন, দু’টি উঁচু সেতু, ২৯টি বড় সেতু, ৬৫টি ছোট সেতু এবং একটি উড়ালপুল নির্মাণ করা হবে।

এই প্রকল্প সম্পন্ন হলে ভারত–ভুটান বাণিজ্য এবং যোগাযোগ আরও মজবুত হবে, পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.