Tranding
আর্ন্তজাতিক / September 19, 2025

আমেরিকায় ভারতীয় প্রযুক্তিবিদকে গুলি করে খুন, কাঠগড়ায় পুলিশ


তেলঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা মহম্মদ নিজ়ামুদ্দিনকে (৩৫) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ক্যালিফোর্নিয়া পুলিশের বিরুদ্ধে। পরিবার দাবি করছে, বর্ণবৈষম্যের শিকার হয়ে খুন হতে হয়েছে তাঁকে।

২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন নিজ়ামুদ্দিন। ফ্লরিডায় এমএস ডিগ্রি শেষ করার পর সেখানে চাকরিও পান। পরে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে এসি চালানো নিয়ে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় ছুরি দিয়ে হামলার ঘটনাও ঘটে। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চার রাউন্ড গুলি চালায় বলে দাবি পরিবারের। তাতেই মৃত্যু হয় নিজ়ামুদ্দিনের।

নিজ়ামুদ্দিনের বাবা মহম্মদ হাসানুদ্দিন ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন ছেলের মৃত্যুর তদন্ত ও মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.