Tranding

আমেরিকার পরমাণু অস্ত্র পরীক্ষার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করল ইরান

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানাল ইরান। তেহরান সরকারের বক্তব্য, এই সিদ্ধান্ত শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক পদক্ষেপ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “যে দেশ বিশ্বকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বার্তা দেয়, সেই আমেরিকাই এখন অস্ত্র পরীক্ষা শুরু করছে—এ এক চরম দ্বিচারিতা।” তিনি অভিযোগ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি রোধে সক্রিয় থাকা ওয়াশিংটন নিজেই বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র আবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করবে। তিনি দাবি করেন, তাঁর প্রথম মেয়াদে মার্কিন পারমাণবিক শক্তি উল্লেখযোগ্যভাবে আধুনিকীকরণ হয়েছে এবং এখন দেশের নিরাপত্তার জন্য নতুন পরীক্ষা অপরিহার্য।

তবে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে রাশিয়াও নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যার পরেই আমেরিকার এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা প্রতিক্রিয়াশীল পদক্ষেপ বলে মনে করছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.