Tranding
মধ্যপ্রাচ্য / September 27, 2025

গাজায় যুদ্ধবিরতিকে সমর্থনের ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫-ইরানের প্রেসিডেন্ট মাসউদ বেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, গাজায় চলমান সংঘাত বন্ধে যে কোনো যুদ্ধবিরতি চুক্তিকে তার দেশ সমর্থন করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বেজেশকিয়ান বলেন, “আমরা আন্তরিকভাবে এমন যে কোনো সমঝোতাকে সমর্থন করব, যা এই মানবিক বিপর্যয় থামাবে, জীবন বাঁচাবে এবং নারী-শিশুদের দুর্ভোগ ও অনাহার থেকে রক্ষা করবে।”

তিনি ইসরায়েলের দীর্ঘমেয়াদি হামলার নিন্দা জানিয়ে বলেন, “আমি একজন চিকিৎসক। এমন অনেক ছবি আছে যেগুলো আমি চোখ মেলেও দেখতে পারি না। মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে?”

তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলবিরোধী আকস্মিক আক্রমণে ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। বরং প্রমাণ ছাড়াই ইঙ্গিত দেন, ইসরায়েলি গোয়েন্দারা হয়তো আগেই ওই হামলার ব্যাপারে জানত।

বেজেশকিয়ানের এই মন্তব্য আসে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.