Tranding
রাজ্যের খবর / September 12, 2025

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ দাবি, পুলিশের ভূমিকার নিন্দা আইএসএফ-এর

প্রেস বার্তা (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট):

২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফল প্রকাশিত হলেও এখনও পর্যন্ত উত্তীর্ণদের নিয়োগ হয়নি। কৃতকার্য পরীক্ষার্থীরা বারবার দাবি জানিয়েছেন—মৌখিক সাক্ষাৎকার নিয়ে মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগ করা হোক। কিন্তু রাজ্য সরকার তাঁদের আবেদন-প্রতিবাদ-আন্দোলনের পরেও কোনো পদক্ষেপ নেয়নি।

উল্লেখযোগ্য যে, এই টেট নিয়োগের ক্ষেত্রে কোনো মামলা-মোকদ্দমা নেই। শুধু সাক্ষাৎকার নিয়ে মেধাতালিকা প্রকাশ করা সরকারের দায়িত্ব। অথচ গড়িমসির কারণে প্রায় ৫০ হাজার যোগ্য ছেলে-মেয়েরা হতাশায় ভুগছেন।

বিকাশ ভবনের তথ্য অনুযায়ী, রাজ্যের ২২টি জেলায় ৪৯,৩৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২,২১৫টি বিদ্যালয়ে হয় কোনো শিক্ষক নেই, নয়তো মাত্র একজন শিক্ষক রয়েছেন। এর ফলে বহু শিশু স্কুলছুট হচ্ছে এবং প্রান্তিক মানুষের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে আজ টেট উত্তীর্ণরা কলকাতার বিধানসভা ভবনের সামনে শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি জানাতে আসেন। গণতান্ত্রিক আন্দোলন চলাকালীন পুলিশ তাঁদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। পুলিশের এই আচরণকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কঠোরভাবে নিন্দা জানাচ্ছে এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করছে।

আইএসএফ-এর পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে—অবিলম্বে টেট উত্তীর্ণদের সাক্ষাৎকার নিয়ে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.