Tranding
আর্ন্তজাতিক / September 18, 2025

টোকিওতে ইসলামিক কনফারেন্স ২০২৫: আলোচনার কেন্দ্রে ড. মিজানুর রহমান আজহারী

টোকিও, জাপান:জাপানের রাজধানী টোকিওর বুকে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ইসলামিক কনফারেন্স ২০২৫। মুসলিম বিশ্ব থেকে বিশিষ্ট আলেম-ওলামা, দাঈ, গবেষক ও সমাজকর্মীদের অংশগ্রহণে জমজমাট এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ ও ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী (হাফিজাহুল্লাহ)

সম্মেলনে তাঁর দীপ্তিময় তাফসির, হিকমতপূর্ণ আলোচনা এবং হৃদয়কাড়া উপস্থাপনা উপস্থিত শ্রোতাদের গভীরভাবে নাড়া দেয়। বিশেষত জাপানের মুসলিম কমিউনিটির কাছে তাঁর বক্তব্য হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “ড. আজহারীর বক্তব্য শুধু ধর্মীয় জ্ঞান নয়, বরং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামের সার্বজনীন বার্তা কীভাবে প্রাসঙ্গিক তা স্পষ্টভাবে তুলে ধরে।”

প্রবাসী মুসলিমদের পাশাপাশি স্থানীয় জাপানি ধর্মপ্রাণ মানুষও এ কনফারেন্সে অংশ নেন। তাঁরা জানান, এই ধরনের সম্মেলন জাপানে ইসলামের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্মেলনের এক অংশগ্রহণকারী বলেন, “ড. আজহারীর বক্তৃতা আমাদের নতুন দিকনির্দেশনা দিয়েছে। তাঁর কুরআনের ব্যাখ্যা হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।”

আয়োজক কমিটির তরফে ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।


Tokyo, Japan:The much-anticipated Islamic Conference 2025 was held in the heart of Tokyo, bringing together prominent scholars, preachers, researchers, and social leaders from across the Muslim world. Among the distinguished guests was Bangladesh’s pride, internationally renowned Islamic scholar and preacher, Dr. Mizanur Rahman Azhari (Hafizahullah).

With his illuminating Tafsir, wisdom-filled sermons, and eloquent presentation, Dr. Azhari captivated the audience and deeply touched the hearts of Japan’s Muslim community.

Organizers noted, “Dr. Azhari’s speech not only highlighted the timeless wisdom of the Qur’an but also addressed how Islam’s universal message remains relevant in facing the challenges of the modern world.”

The event saw participation from both expatriate Muslims and local Japanese attendees, reflecting the growing interest in Islamic thought in Japan. Many participants expressed that such conferences play a crucial role in strengthening Islamic identity and promoting interfaith understanding in Japanese society.

One attendee shared, “Dr. Azhari’s words have given us new direction. His explanation of the Qur’an left a profound impact on our hearts.”

The conference concluded with calls to continue organizing such gatherings in Japan in the coming years to nurture unity, spirituality, and awareness among Muslims.

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.