Tranding
আর্ন্তজাতিক / September 14, 2025

অস্ট্রিয়ায় রাজনৈতিক ও কনস্যুলার আলোচনায় আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিনিধিদল

কাবুল, ১৪ সেপ্টেম্বর ২০২৫ — আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের অধীনে ইসলামিক আমিরাতের এক প্রতিনিধিদল সম্প্রতি অস্ট্রিয়া সফর করেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, এই সফরে প্রতিনিধিরা অস্ট্রিয়ার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত বিদেশে আফগানিস্তানের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং কনস্যুলার পরিষেবা চালুর বিষয়টি গুরুত্ব পায়।

রাজনৈতিক বিশ্লেষক ফজল মিনল্লাহ মুমতাজ বলেন, “ইসলামিক আমিরাতের প্রধান লক্ষ্য হলো কনস্যুলেট ও দূতাবাসগুলো পুনরায় চালু করা, অভিবাসীদের সমস্যার সমাধান এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া।”

এটি ইউরোপে আমিরাত কূটনীতিকদের প্রথম সফর নয়। এর আগে প্রতিনিধিরা সুইজারল্যান্ড ও জার্মানি সফর করেছিলেন। যদিও এই সফরগুলো ইউরোপীয় দেশগুলির আনুষ্ঠানিক স্বীকৃতি বোঝায় না, তবে বিশ্লেষকদের মতে এতে ভবিষ্যতের আলোচনার দরজা খুলে যেতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক খালিল আহমদ নাদিম বলেন, “ইউরোপীয় দেশগুলির নিজস্ব লক্ষ্য আছে, আর আফগানিস্তানের নিজস্ব চ্যালেঞ্জ। ইসলামিক আমিরাত ইউরোপীয় দেশগুলির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে চাইছে।”

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ওহিদ ফাকিরি মনে করেন, “অস্ট্রিয়া সফর আফগানিস্তানের জন্য ইতিবাচক পদক্ষেপ এবং ভবিষ্যতে উপকারে আসতে পারে। তবে এটি দেশের সামগ্রিক একঘরে অবস্থা কাটাতে যথেষ্ট নয়।”

প্রসঙ্গত, গত মাসেই ইসলামিক আমিরাতের এক প্রতিনিধি দল সুইজারল্যান্ড সফর করে স্থানীয় পররাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে এবং সেখানকার আফগান অভিবাসীদের জন্য কনস্যুলার পরিষেবা চালুর পরিকল্পনা নেয়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.