Tranding
মধ্যপ্রাচ্য / September 20, 2025

"আরব-ইসলামিক ন্যাটো গঠনের ছক, পাকিস্তানের 'কূটনৈতিক খেলা' কি ভারতের জন্য অস্বস্তির?"

গাজায় ইজরায়েলি হামলার প্রেক্ষিতে ৪০টি আরব ও ইসলামিক দেশের এক জরুরি বৈঠক বসে কাতারের দোহায়। বৈঠকে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে—ইউরোপ-আমেরিকার NATO-এর মতো একটি মিলিটারি ফোর্স গঠন করবে এই দেশগুলি। এই জোটে পাকিস্তান এবং তুরস্কের সক্রিয় ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র, এবং অতীতে ভারতীয় অভিযানের সময় তুরস্ক ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল, অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছিল। এখন যদি ইসলামিক NATO স্টাইল মিলিটারি ফোর্স বাস্তবায়িত হয়, তাহলে তা ভারতের নিরাপত্তা কৌশল এবং কূটনৈতিক অবস্থানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দিল্লির জন্য এটি হতে পারে একটি ভূ-রাজনৈতিক অস্বস্তির কারণ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.