Tranding
মধ্যপ্রাচ্য / December 22, 2025

পশ্চিম তীরে নতুন করে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। এর ফলে গত তিন বছরে পশ্চিম তীরে অনুমোদিত নতুন বসতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯টিতে।

ইসরাইল সরকার এক বিবৃতিতে জানায়, জুডিয়া ও সামেরিয়া নামে পরিচিত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এসব বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সিদ্ধান্তের পেছনে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কার্যালয়ের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। স্মোত্রিচ নিজেও পশ্চিম তীরের এক বসতিতে বসবাস করেন বলে জানা গেছে।

ইসরাইলের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সৌদি আরব সিদ্ধান্তটির তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের এই উদ্যোগ অঞ্চলটিতে শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.