Tranding

জরুরি বৈঠকে বসছে ইসরাইল

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

এরই মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জরুরি বৈঠকে বসছে ইসরাইলি সরকার। কয়েক ঘণ্টার মধ্যেই এই বৈঠক শুরু হবে এবং সেখানে যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আল জাজিরা।

ভোটে চুক্তি পাস হলে, ইসরাইলি সেনাবাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে উল্লেখিত সীমারেখাগুলোর একটিতে ফিরে যাবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে হামাস তাদের বন্দিদের মুক্তি দেবে বলে মার্কিন সূত্রগুলো জানিয়েছে। এই প্রক্রিয়া সোমবারের মধ্যেই সম্পন্ন হতে পারে।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরাইল এখন আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে—শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবেও দেশটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে বিকল্প তেমন কিছু নেই। তার সরকারের অভ্যন্তরীণ ঝুঁকি থাকা সত্ত্বেও, প্রস্তাবটি অনুমোদিত হওয়া প্রায় নিশ্চিত। তবে এতে তার ডানপন্থি জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ জোটের অংশীদাররা যদি এই চুক্তির শর্তে অসন্তুষ্ট হন, তারা সরকার থেকে সরে দাঁড়াতে  পারেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.