Tranding
মধ্যপ্রাচ্য / December 10, 2025

গাজায় নতুন বাফার জোন গড়ে তুলতে ইসরায়েলের তৎপরতা, দ্বিতীয় ধাপ শুরুর আগে আপত্তি হামাসের

গাজা উপত্যকায় প্রায় তিন কিলোমিটার গভীর একটি নতুন বাফার জোন তৈরির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মাঠপর্যায়ের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে ধারণা পাওয়া যাচ্ছে—যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার আগে ইসরায়েল নতুন বাস্তবতা স্থায়ী করে নিতে চাইছে।

মাঠের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গাজার বিভিন্ন স্থানে বাড়িঘর ধ্বংস ও জমি সমতল করছে ইসরায়েলি বাহিনী। তাদের লক্ষ্য—‘হলুদ রেখা’র (ইসরায়েলি নিয়ন্ত্রণ ও হামাস নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যবর্তী বিভাজন রেখা) পশ্চিমে একটি স্পষ্ট নিরাপত্তা অঞ্চল স্থাপন করা, যেখান থেকে তারা চারপাশ সহজে পর্যবেক্ষণ করতে পারবে।

এই পরিস্থিতির সঙ্গে মিল রেখেই ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির সম্প্রতি গাজায় সেনাদের পরিদর্শনের সময় বলেন, হলুদ রেখা এখন নতুন সীমান্ত ও বসতিগুলোর জন্য অগ্রবর্তী প্রতিরক্ষার জায়গা হয়ে উঠছে।

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান বলেন, ইসরায়েলের এসব পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তিনি জানান, দ্বিতীয় ধাপের আলোচনায় যেতে হলে প্রথমে ইসরায়েলকে সব ধরনের হামলা ও আগ্রাসন বন্ধ করতে হবে।

গাজায় চলমান এসব পদক্ষেপ যুদ্ধবিরতির ভবিষ্যৎকে রাখছে অনিশ্চয়তার মুখে, আর দুই পক্ষের অবস্থান আরও কঠিন করে তুলছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.