Tranding

ইসরায়েল দক্ষিণ সিরিয়ার দখলকৃত এলাকা ছাড়বে না: নেতানিয়াহু’র স্পষ্ট বার্তা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনারা কোনো অবস্থাতেই সরবে না। রোববার এক সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার আসাদ সরকারের পতনের পরও এই এলাকাগুলোতে ইসরায়েলের উপস্থিতি অব্যাহত থাকবে।

নেতানিয়াহু বিশেষভাবে জাবাল আল-শেখ (মাউন্ট হারমন) এবং গোলান মালভূমির পাশে অবস্থিত বাফার জোনের কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা বজায় রাখতে চায়। তিনি বলেন, দক্ষিণ সিরিয়ায় সামরিক অবস্থান নিয়ে দামেস্ক প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশাও রয়েছে।

গত বছরের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার ওপর ইসরায়েলের সামরিক কার্যক্রম তীব্র হয়েছে। ইসরায়েল গোলান মালভূমিতে তাদের দখল আরও বাড়িয়েছে এবং দামেস্ক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ইসরায়েল ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে। ১৯৭৪ সালে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে স্বাক্ষরিত বিচ্ছিন্নতা চুক্তি অনুসারে বাফার ও নিরস্ত্রীকরণ অঞ্চলের সীমানা নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি আগেই জানিয়েছিলেন, ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ড থেকে প্রত্যাহার না করা পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতায় বসবে না।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.