Tranding

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী: বিশ্লেষকদের সতর্কবার্তা

ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে গুরুতর জনবল সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক। তাঁর মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার সেনা কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন বা বাহিনীর কার্যক্রম এড়িয়ে গেছেন, যা তীব্র কর্মী ঘাটতির সৃষ্টি করেছে। খবর—টিআরটি ওয়ার্ল্ড।

সেনাবাহিনীতে হতাহতের চিত্র

ইসরায়েলের গাজা উপত্যকায় দুই বছরের যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ৯২৩ জন সেনা নিহত এবং ৬,৩৯৯ জন আহত হয়েছে। পাশাপাশি, প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস)–এ ভুগছেন।

এ অবস্থায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করার অভিযোগও উঠেছে। দৈনিক মারিভ–এ প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক লিখেছেন, অনেক কর্মকর্তা চাকরি ছেড়েছেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত তরুণেরা দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করতে আগ্রহী নন, যার ফলে বাহিনীতে ব্যাপক শূন্যপদ তৈরি হয়েছে।

মানবসম্পদ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা

জেনারেল ব্রিকের অভিযোগ—সেনাবাহিনীর জনশক্তি বিভাগ বছরের পর বছর ধরে পেশাদারিত্বের ঘাটতি নিয়ে কাজ করছে এবং মানবসম্পদ পরিচালনা ও প্রয়োজন মূল্যায়নের মৌলিক সমস্যাগুলো উপেক্ষা করে আসছে।

তিনি সতর্ক করে বলেন, জনবলের এই সংকট যুদ্ধ সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটলে সেনাবাহিনী সম্পূর্ণভাবে কার্যক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।‌ ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.