Tranding
মধ্যপ্রাচ্য / November 13, 2025

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ৪০ ফিলিস্তিনি আটক

পশ্চিম তীরের দখলকৃত এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযানে অন্তত ৪০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ফিলিস্তিনি বন্দী সংঘ (পিপিএস) জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন সাবেক বন্দীও রয়েছেন।

বার্তা সংস্থা আল জাজিরা পিপিএসের বরাত দিয়ে জানায়, বুধবার রাত থেকে হেবরন, নাবলুস, তুলকারেম ও রামাল্লাহ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসরায়েলি সেনারা আটককৃতদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং তাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছে সংস্থাটি।

পিপিএস আরও জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনের মতো অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী প্রায় ২০ হাজার ৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.