Tranding
মধ্যপ্রাচ্য / November 15, 2025

৭ অক্টোবরের ‘জিম্মি-অভিযান’কারীদের বিরুদ্ধে বেপরোয়া প্রতিশোধ নিল ইসরাইল, নিহত ‘কাতায়েব আল-মুজাহিদিন’-এর একাধিক কমান্ডার

গাজা থেকে ফিরে আসা একাধিক মাঠের সূত্র জানাচ্ছে, ৭ অক্টোবর ২০২৩-এ ইসরায়েলি পরিবারের একাধিক সদস্যকে জিম্মি করে নিয়ে যাওয়া ঘটনায় যুক্ত ফিলিস্তিনি সংগঠন ‘কাতায়েব আল-মুজাহিদিন’–এর নেতৃত্ব ও সদস্যদের বিরুদ্ধে গত এক বছরে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে ইসরাইল। এই হত্যাকাণ্ডগুলির বেশিরভাগই সংঘটিত হয়েছে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে।

দক্ষিণ গাজায় ইসলামি প্রচারককে গুলি করে হত্যা

২ নভেম্বর রাতে খান ইউনুসের মওয়াসি এলাকায় মোটরবাইকে আসা দুই মুখোশধারী বন্দুকধারী ইসলামি দাওয়াত কর্মী মোহাম্মদ আবু মুস্তফাকে কাছ থেকে গুলি করে হত্যা করে। পরে জানা যায়, তিনি ‘কাতায়েব আল-মুজাহিদিন’-এর সক্রিয় সদস্য এবং ৭ অক্টোবর নীর অজ কিবুটজ থেকে বিবাস পরিবারকে অপহরণের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে সন্দেহ।

বিবাস পরিবারের মৃত্যুকে কেন্দ্র করে হত্যার ঢেউ

সূত্র মতে, বিবাস পরিবারের সদস্য — শেরি বিবাস এবং তার দুই শিশু কফির ও আরিয়েল — ২০২৩ সালের নভেম্বরের প্রথম দিকে গাজায় বিমান হামলায় নিহত হন। পরবর্তীতে ইসরাইল দাবি করে, তাঁরা ইসরায়েলি হামলায় নয়, বরং পাল্টা হামলায় ‘মুজাহিদিন’ সদস্যদের হাতে নিহত হয়েছেন, যা সংশ্লিষ্ট ফিলিস্তিনি গোষ্ঠী অস্বীকার করেছে।

এই ঘটনার পর থেকেই ইসরাইল গোপন বাহিনী ও ড্রোন হামলার মাধ্যমে ওই গোষ্ঠীর কমপক্ষে ১৪ জন নেতা ও সদস্যকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন সংগঠনের মহাসচিব আসাদ আবু শারিয়া, যিনি জুন মাসে গাজা শহরের সাবরায় নিজের বাড়িতে পরিবারের আরও ৩০ জনের সঙ্গে নিহত হন।

পরিবারের সদস্যদের লক্ষ্য করে ‘প্রতিশোধ’

শুধু নেতা বা সদস্য নয়, ইসরাইল কয়েকজনের পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। উদাহরণ হিসেবে, প্রবীণ কমান্ডার ইব্রাহিম আবু শারিয়ার স্ত্রী-সন্তানসহ নিহত হওয়া, বা কমান্ডার মোহাম্মদ আওয়াদের পরিবারকে আলাদা অভিযানে হত্যা করা উল্লেখযোগ্য।

অন্য গোষ্ঠীর বিরুদ্ধেও হামলা

অন্যদিকে, ‘আলওয়িয়া আন-নাসের সালাহ উদ্দিন’ গোষ্ঠীর নেতা আহমদ সারহানকে ১৯ মে বিশেষ বাহিনী গাজা থেকে অপহরণের চেষ্টা করে, ব্যর্থ হলে তাঁকে হত্যা করা হয়। তাঁর স্ত্রী ও সন্তানকে আটক করলেও পরে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়।

ইসরাইলের লক্ষ্য: অপহরণে যুক্ত প্রত্যেককে নির্মূল করা

মাঠের সূত্রের দাবি—ইসরাইল ৭ অক্টোবরের প্রত্যেক অপারেশন ও অপহরণ–এ যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে একে একে নির্মূল করতে চায়। এর মধ্যে বিভিন্ন গোষ্ঠীর সদস্য, অপারেশনে সহায়তাকারী স্থানীয় পরিবার, এমনকি আশ্রয়দাতারাও রয়েছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.