Tranding
মধ্যপ্রাচ্য / November 21, 2025

ইসরায়েলের হামলা ও লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড নিয়ে নতুন দাবি

বিগত সময়গুলোতে ইসরায়েল বহুবার বিভিন্ন নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে বলে দাবি করে হামলা চালিয়েছে। তবে কিছু ক্ষেত্রে তাদের বিশেষ বাহিনীর সদস্য বা সহযোগী ফিলিস্তিনি ব্যক্তিদের মাধ্যমে হামাসের কর্মীদের লক্ষ্য করে সরাসরি হত্যাকাণ্ডও পরিচালনা করেছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার রাতে ইসরায়েলি বিমানবাহিনীর ধারাবাহিক হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। এ সময় হামাসের অন্তত দুইজন শীর্ষ স্থানীয় মাঠপর্যায়ের কমান্ডারকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওর তথ্যানুযায়ী, দেশটির গোয়েন্দা সংস্থা ‘শিন বেট’ (শাবাক) হামাসের সামরিক শাখা ‘ইজ্জেদিন আল–কাসসাম ব্রিগেডস’-এর কয়েকজন নেতার গাজা শহরের যায়তুন এলাকায় বৈঠকের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পায়। পরে তাদের ওপর হামলা চালানো হয়, এবং অন্তত দুইজন কমান্ডার সেখানে নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.