রাজ্যব্যাপী SIR হেল্প লাইন চালু করল জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখা
নিজস্ব সংবাদদাতা: মালদা, — রাজ্য পর্যায়ে SIR (Social Issue Response) হেল্প লাইন নাম্বার চালু করল জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখা। সমাজে নানান সমস্যায় পড়া মানুষদের দ্রুত দিকনির্দেশনা, সহায়তা ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে এই হেল্প লাইন চালু করা হয়েছে।
যদি কেউ SIR সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, বিভ্রান্ত হন বা সাহায্য প্রয়োজন হয়, তাহলে সরাসরি এই হেল্প লাইনে যোগাযোগ করা যাবে।
হেল্প লাইন নাম্বার দুটি হলো —
📞 8017150651
📞 8017150652
মালদা জেলায় “প্রতিবেশীর অধিকার ক্যাম্পেইন”-এর বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই হেল্প লাইন উদ্বোধন করেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান।
তিনি বলেন, “মানুষ যখন সমস্যায় পড়ে, তখন সঠিক দিকনির্দেশনা পাওয়া অত্যন্ত জরুরি। এই হেল্প লাইন সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছে। আমরা চাই মানুষ নিরাপদ থাকুক এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সঠিক তথ্য ও সহযোগিতা পেয়ে যাক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক মসিউর রহমান, সেক্রেটারি শাদাব মাসুম, ওসমান গনি, মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জিল্লুর রহমান ও আনিসুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এই হেল্প লাইন চালুর মাধ্যমে জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখা আশা করছে সমাজে সচেতনতা ও সহযোগিতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।