Tranding

জাপান পেতে যাচ্ছে প্রথম নারী বা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

জাপান তাদের আধুনিক রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো নারী অথবা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) শনিবার তাদের পরবর্তী সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ করবে। নির্বাচিত সভাপতি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি স্বয়ং জাপানের প্রধানমন্ত্রী হবেন।

এলডিপির পাঁচ প্রধান প্রার্থী মধ্যে এগিয়ে আছেন ৬৪ বছর বয়সি কট্টর রক্ষণশীল নেতা সানায়ে তাকাইচি এবং ৪৪ বছর বয়সি মধ্যপন্থি শিনজিরো কোইজুমি। মন্ত্রিপরিষদ সচিব ৬৪ বছর বয়সি ইয়োশিমাসা হায়াশিও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। নির্বাচনে পরাজিত হয়ে পদত্যাগকারী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হবেন নতুন নির্বাচিত নেতা।

তাকাইচি দেশের অর্থনৈতিক নীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এবং আগামী এক দশকে অর্থনীতি দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, কোইজুমি এবং হায়াশি কর হ্রাসের মাধ্যমে পরিবারের জীবনযাত্রার ব্যয় কমানোর পরিকল্পনা করেছেন।

বর্তমান জরিপ অনুযায়ী, ভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনের ফলাফল জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.