মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ বার্তা: ‘শান্তি প্রক্রিয়ার অগ্রগতি রাশিয়ার ওপর নির্ভরশীল’
মিয়ামিতে চলমান আলোচনার তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ইউক্রেনের আলোচকরা জানালেন, শান্তি প্রতিষ্ঠার দিকে কোনও বাস্তব অগ্রগতি অর্জন করতে হলে প্রথম পদক্ষেপ নিতে হবে রাশিয়াকেই।
শনিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আলোচনা গঠনমূলক হলেও মূল অগ্রগতি রাশিয়ার অবস্থানের ওপর নির্ভর করছে। তাঁর বক্তব্য অনুসারে, “দীর্ঘমেয়াদি শান্তির প্রতি রাশিয়ার স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া কোনও চুক্তির দিকে এগোনো সম্ভব নয়। উত্তেজনা কমানো এবং সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের।”
তিন দিনের বৈঠকে উভয় পক্ষই সংঘাত ঞপরিস্থিতি, সম্ভাব্য সমঝোতার শর্ত এবং ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তবে তারা স্পষ্ট জানান, যুদ্ধ থামাতে হলে মস্কোর পক্ষ থেকে বাস্তবসম্মত ইঙ্গিত ও দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।
মিয়ামিতে অনুষ্ঠিত এই বৈঠককে যুক্তরাষ্ট্র–ইউক্রেন কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।