জাকসু নির্বাচন: ১৪ হলের ভোট গণনা সম্পন্ন
বঙ্গ দর্পণ,অনলাইন:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে ১৪টি হলে। নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শুক্রবার সকাল ১১টার দিকে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের মোট ২১টি হলের মধ্যে এখন পর্যন্ত ১৪টির গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলে গণনা চলমান রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনা হওয়ার কথা থাকলেও কয়েকটি প্যানেলের আপত্তির কারণে ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। এ কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষকরা জানিয়েছেন, দুপুরের মধ্যে হল সংসদের সব ফলাফল নির্ধারণ করা সম্ভব হবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। তবে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় কেন্দ্রীয় সংসদের ফলাফল পেতে সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এদিকে দীর্ঘ গণনার মধ্যে এক পোলিং অফিসারের অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা নির্বাচন প্রক্রিয়াকে শোকাবহ করেছে।