দীর্ঘ বঞ্চনার অবসান: শিক্ষামিত্রদের পুনর্বহালের নির্দেশ সুপ্রিম কোর্টের
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো শিক্ষামিত্রদের। রাজ্য সরকারের করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। আদালতের নির্দেশ—রাজ্যের সব স্কুলে শিক্ষামিত্রদের কাজে পুনর্বহাল করতে হবে।
প্রথম দিন থেকে রাস্তায় আন্দোলনের পাশে ছিলেন সহযোদ্ধারা। আর প্রায় ১০ বছরের আইনি লড়াইয়ে অবশেষে শিক্ষামিত্রদের জয় এনে দিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।