পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শুরু, উপস্থিত অল ইন্ডিয়া কংগ্রেস নেতারা
সংবাদ প্রতিবেদন:
বিশেষ প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ :
শুরু হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) কে.সি. বেণুগোপাল, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যা দীপা দাশমুন্সী, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর, এআইসিসি সম্পাদক অম্বা প্রসাদ ও আসফ আলি খান, সাংসদ শক্তি সিং গোহিল এবং প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।