নিহত মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী পদ্মাবতীর আত্মসমর্পণ তেলঙ্গানায়
অনলাইন, বঙ্গ দর্পণ:নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণাঞ্চলের সেক্রেটারি পথৌলা পদ্মাবতী ওরফে কল্পনা অবশেষে আত্মসমর্পণ করলেন। নিহত মাওবাদী শীর্ষ নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির স্ত্রী পদ্মাবতীকে ১৯৮২ সাল থেকে খুঁজছিল পুলিশ। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ কোটি টাকা।
তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজ্যের ডিজিপি-র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন পদ্মাবতী। দীর্ঘদিন ধরেই তিনি মাওবাদী আন্দোলনের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন।
Image:Anandabazar