Tranding

লন্ডনগামী ট্রেনে রক্তাক্ত হামলা: ছুরির কোপে জখম ১০, গ্রেফতার দুই দুষ্কৃতী

চলন্ত ট্রেনের মধ্যে হঠাৎ ছুরি নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী, আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করেন; পুলিশ জঙ্গি যোগের দিকেও নজর দিচ্ছে।

শনিবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে রওনা হওয়া এক ট্রেনে ঘটে গেল ভয়াবহ ছুরি হামলা। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ৩৯ মিনিটে ট্রেনের ভিতরে একদল দুষ্কৃতী যাত্রীদের উপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ব্যক্তি বড় ছুরি হাতে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই ট্রেনজুড়ে চিৎকার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। আতঙ্কে যাত্রীরা নিজেদের প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করলে হুড়োহুড়িতে অনেকেই পড়ে যান এবং পদপিষ্ট হন।

হান্টিংডন স্টেশনের কাছে ট্রেন থামিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে এবং এটি জঙ্গি হামলা কিনা তা তদন্ত করা হচ্ছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.