Tranding
মধ্যপ্রাচ্য / September 9, 2025

সুদানে ভূমিধসে মৃত্যু ১০০০ মানুষের-

বিশেষ প্রতিবেদন: অনলাইন বঙ্গদর্পণ- 
সুদানের পশ্চিম অঞ্চলে অতর্কিত ভূমিধসে প্রায় এক হাজার মানুষ এর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি গোষ্ঠী । ভারি বর্ষণের পর মাররা পর্বতমালা এলাকায় একটি গ্রাম ধসে পড়ে এবং পুরো গ্রামটাই মাঠের সঙ্গে মিশে যায়। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান ও বিবিসির । ওই অঞ্চল নিয়ন্ত্রণ করে সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠী । 
ওই গোষ্ঠীর নেতা আব্দুল ওয়াহিদ নূর তার প্রতিবেদনা জানিয়েছেন, গ্রামের সব মানুষই মারা গেছে এবং নিজের সংখ্যা আনুমানিক এক হাজারেরও বেশি, কেবলমাত্র একজন বেঁচে আছেন বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে ।
নিহতদের মধ্যে শিশু নারী পুরুষ সকলেই রয়েছে । মৃতদের মরদেহ উদ্ধারে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গুলির কাছে ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.