Tranding
মধ্যপ্রাচ্য / November 19, 2025

ইসরায়েলি ও মার্কিন রাজনৈতিক চাপের পর যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের সেনাপ্রধান

লেবাননের সেনাপ্রধান জেনারেল রুডলফ হাইকাল যুক্তরাষ্ট্রে তার নির্ধারিত সফর স্থগিত করেছেন। ইসরায়েল ও মার্কিন কংগ্রেসের কিছু সদস্যের পক্ষ থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে সমালোচনা ও প্রচারণা শুরু হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসব প্রচারণার কারণে ওয়াশিংটনে নির্ধারিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল হয়ে যায়।

লেবাননের সামরিক সূত্র আশরাক আল-আওসাত–কে জানায়, গত দুই সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে লেবানন সেনাবাহিনীকে নিয়ে ধারাবাহিক নেতিবাচক প্রচার চালানো হয়, যেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে “অন্যায় অভিযোগ ও উদ্দেশ্যমূলক আক্রমণ” ছিল। একই সময়ে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম ও জোনি আর্নেস্টের নেতৃত্বে আরেকটি চাপ সৃষ্টিকারী রাজনৈতিক প্রচারণা শুরু হয়।

ওয়াশিংটন সফরে সেনাপ্রধানের হোয়াইট হাউস, কংগ্রেস ও প্রতিরক্ষা দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তালিকাভুক্ত কয়েকটি বৈঠক বাতিল হয়ে গেছে।

সূত্র জানায়, পরিস্থিতির এই অস্পষ্টতার কারণে এবং সফর ব্যর্থ হওয়ার ঝুঁকি বিবেচনায় সেনাপ্রধান হাইকাল সফর স্থগিত করা শ্রেয় মনে করেছেন। পরিস্থিতি পরিষ্কার হলে তিনি নতুন তারিখ নির্ধারণ করবেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.