কলকাতায় বামপন্থী দলগুলির প্রতিবাদ মিছিল আজ
গাজা অভিমুখী মানবিক ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্লোটিলা’-তে ইজরায়েলের হামলা, আটক ও গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আজ কলকাতায় বামপন্থী দলগুলির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
মিছিল থেকে আন্তর্জাতিকভাবে আলোচিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ আটক সকল রাজনৈতিক ও সামাজিক কর্মীর অবিলম্বে মুক্তির দাবি জানানো হবে। একইসঙ্গে গাজায় চলমান গণহত্যা বন্ধ করার আহ্বানও তোলা হবে।
আয়োজকদের দাবি, মার্কিন মদতপুষ্ট “যুদ্ধাপরাধী” ইজরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোই এই কর্মসূচির উদ্দেশ্য।
প্রতিবাদ মিছিলটি আজ ৪ঠা অক্টোবর (শনিবার) বিকেল ৪টায় রবীন্দ্রসদন থেকে শুরু হয়ে ধর্মতলার লেনিন মূর্তির সামনে শেষ হবে।