Tranding
জাতীয় খবর / October 5, 2025

বিজয় মিছিলে পদপিষ্টে হাই কোর্টের তীব্র নিন্দা – দায়িত্বহীনতা, অনুশোচনা শূন্য

দক্ষিণী সুপারস্টার বিজয়ের মিছিলে পদপিষ্টে প্রাণহানির ঘটনায় মাদ্রাজ হাই কোর্ট তাঁর দল টিভিকে-কে তীব্র ভর্ৎসনা করেছে। বিচারপতি সেন্থিলকুমার জানিয়েছেন, বিজয় ও তাঁর দলের অন্যান্য নেতারা সেদিন কারুরে উপস্থিত থেকে দ্রুত চলে গেছেন। কারও মধ্যেই কোনও অনুশোচনা বা দায়িত্ববোধ দেখা যায়নি।

হাই কোর্ট মন্তব্য করেছে যে, স্থানীয় পুলিশ তদন্তেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে, এবং রাজ্য প্রশাসনের তরফে টিভিকে নেতাদের প্রতি নরম মনোভাব দেখা যাচ্ছে।

এখন পর্যন্ত দু’জন টিভিকে নেতাকে অভিযুক্ত করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে, খুন নয়। মাদুরাই বেঞ্চ তাদের আগাম জামিন আবেদন নাকচ করেছে। হাই কোর্ট স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করার নির্দেশ দিয়েছে এবং রাজ্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিজয় অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেরি করেছিলেন, যা দর্শকদের মধ্যে অধৈর্য সৃষ্টি করেছিল এবং পদপিষ্টের ঘটনায় প্রভাব ফেলেছে। এছাড়াও অনুমতি ছাড়া রোড শো করার অভিযোগও রয়েছে। ঘটনাপরবর্তী সোমবার সকালে বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি ফোন আসে। পুলিশ তল্লাশি চালালেও কিছু পাওয়া যায়নি।

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.