Tranding

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, মঙ্গলবার রাতে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুরাবায়া শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে, ভূগর্ভের প্রায় ১৩.৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিট।

জাভার পূর্বাঞ্চলের সিদোয়ারজো শহরে মানুষ ভূমিকম্প অনুভব করেন। এর আগের দিনই ওই শহরে একটি ইসলামি আবাসিক বিদ্যালয় ধসে পড়ে অন্তত ৩ জন নিহত হন এবং বহু মানুষ আটকা পড়েন। এখনও উদ্ধারকাজ চলছে। ভূমিকম্পে উদ্ধার কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না তা স্পষ্ট নয়।

ভূমিকম্পের পর সিদোয়ারজোর একটি হোটেলের অতিথিরা আতঙ্কে বাইরে চলে আসেন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘হঠাৎ দেখি বাতি দুলছে। আতঙ্কে আমি বাইরে দৌড়ে যাই। কয়েক বছর আগে জাকার্তায় শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতার কারণে আমি ভীষণ ভয় পেয়েছিলাম।’’

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের "রিং অব ফায়ার"-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত ঘটে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.