হাওড়ার স্পঞ্জ কারখানায় ভয়াবহ আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
হাওড়ায় ফের বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে হাঁসখালি পোল সংলগ্ন একটি স্পঞ্জ কারখানায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের মোট ১০টি ইঞ্জিন মোতায়েন করা হয়। দমকল কর্মীদের দাবি, কারখানায় প্রচুর দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার গতি ছিল অত্যন্ত দ্রুত। আশপাশের এলাকা খালি করে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে কারখানায় আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।
এর আগের দিন গদাধর মিস্ত্রি লেনে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তার পরের দিনই আবার এই স্পঞ্জ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
ছবি: সংগৃহীত