Tranding
রাজ্যের খবর / November 7, 2025

মমতার ঘোষণা — “বাংলার সব মানুষ ফর্ম না ভরলে, আমিও ভরব না”

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে রাজ্যজুড়ে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুথ লেভেল অফিসাররা (বিএলও) ভোটারদের বাড়িতে গিয়ে ‘এনুমারেশন ফর্ম’ বিলি করছেন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেও বিএলও ফর্ম জমা দেন।

তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজের হাতে ফর্মটি গ্রহণ করেননি এবং রাজ্যের প্রতিটি নাগরিক ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনিও নিজের ফর্ম পূরণ করবেন না।

মমতা লিখেছেন— “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।”

বিরোধীদের দাবি ছিল, মুখ্যমন্ত্রী ফর্ম গ্রহণ করেছেন। কিন্তু মমতা জানান, তাঁর অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মী ফর্ম জমা দিয়েছেন, তিনি নিজে হাতে তা নেননি। মুখ্যমন্ত্রী এই প্রচারকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দিয়েছেন।

তিনি আরও জানান, এসআইআরকে কেন্দ্র করে যেভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে, তা গণতান্ত্রিক নয়। তিনি জনগণের সঙ্গে আন্দোলনে রয়েছেন এবং প্রয়োজনে এই বিষয়টি নিয়ে দিল্লিতেও যাবেন।

নির্বাচন কমিশন আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত ফর্ম বিলি ও গ্রহণের কাজ চালাবে। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।

 

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.