Tranding
জাতীয় খবর / October 14, 2025

মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী নেতা ভূপতি, মাথার দাম ৬ কোটি

মহারাষ্ট্র, ১৪ অক্টোবর: ৬০ জন কমরেডকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেতা মাল্লোজুলা বেণুগোপাল রাও, পরিচিত ভূপতি। পুলিশের তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে সংঘটিত বহু মাওবাদী হামলার মূল “চাঁই” ছিলেন এই নেতা।

৬৯ বছর বয়সী ভূপতি গত ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, তার মাথার দাম ছিল ৬ কোটি টাকা।

সূত্রের খবর, সম্প্রতি মাওবাদী সংগঠনের মধ্যে ভূপতির অবস্থান নরম হতে শুরু করে। তিনি নিজেই স্বীকার করেছেন, দেশীয় মাওবাদী সংগঠনগুলোর জনপ্রিয়তা ক্রমশ কমছে। পাশাপাশি ধারাবাহিক নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে অনেক মাও নেতা নিহত হয়েছেন। এই প্রতিকূল পরিস্থিতিতেই ভূপতি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন।

ছবি: সংগৃহীত

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.