ফারাক্কায় কংগ্রেসে নবযাত্রা: প্রায় ১০০০ জন যোগ দিলেন অধীর চৌধুরীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে
দলের আদর্শে আস্থা রেখে এবং সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আজ প্রায় ১০০০ মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন।
ফারাক্কা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাজসেবী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সভায় শ্রী চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা গ্রহণ করে দলে যোগ দেন।
এই অনুষ্ঠানে অধীর চৌধুরী বলেন,
“দিন দিন মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুধুমাত্র রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসই বিজেপি-আরএসএসকে প্রতিহত করতে পারে। তাই মানুষ আমাদের উপর ভরসা করে কংগ্রেসে যোগ দিচ্ছেন। খুব শীঘ্রই আমরা প্রতিটি ব্লক ও মহকুমায় 'ভোটার অধিকার সম্মেলন' শুরু করব এবং তৃণমূল ও বিজেপির ভোট চুরির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব।”
এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী, যিনি বলেন,
“এই বিশাল যোগদান আমাদের সংগঠনকে আরও মজবুত করবে।”
একই দিনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের রঘুদেবপুর অঞ্চলেও কংগ্রেস কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান।
সভায় বক্তব্য রাখেন গ্রামীণ কংগ্রেস নেতৃবৃন্দ সফিকুল আলম, চন্দ্রমা রায়, ফিরদৌসী আক্তার রিভু সোনার, হরিপদ প্রমুখ। সভা পরিচালনা করেন সিদ্ধেশ্বর গাঙ্গুলী।