Tranding

গাজা যুদ্ধের প্রতিবাদে স্পেন, ইতালি ও পর্তুগালে ব্যাপক বিক্ষোভ

স্পেন, ইতালি ও পর্তুগালে শনিবার ইসরায়েলের গাজায় যুদ্ধ এবং মানবিক সহায়তা বহনকারী ‘ফ্লিট অব রেজিলিয়েন্স’ জাহাজগুলো আটকানোর ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় কয়েক সপ্তাহ ধরে এই বিক্ষোভের প্রস্তুতি চলছিল। একইসঙ্গে রোম ও লিসবনে সমাবেশের ডাক দেওয়া হয় ইসরায়েলি নৌবাহিনীর ওই জাহাজগুলো আটকানোর ঘটনার পর, যেগুলো গাজা উপত্যকায় অবরোধ ভাঙার লক্ষ্যে রওনা হয়েছিল বলে জানায় অ্যাসোসিয়েটেড প্রেস।

ইতালিতে শুক্রবারই দুই মিলিয়নেরও বেশি মানুষ গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে একদিনের সাধারণ ধর্মঘট পালন করে। তুরিনো শহরের কাস্তেলো স্কোয়ারে ও রোমের কেন্দ্রস্থলে হাজারো মানুষ ‘গাজা মুক্ত করো’ ও ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো’ শ্লোগান তোলেন।

স্পেনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনের প্রতি জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে।

পর্তুগালের বন্দরনগর পোর্তোতেও শত শত মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ করে।

এদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু অংশ গ্রহণ করেছে, যা প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে।

বার্সেলোনায় দুপুর থেকে এবং মাদ্রিদে সন্ধ্যায় বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.