Tranding
রাজ্যের খবর / September 24, 2025

আবারও জমিয়ত উলামা-এ-হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হলেন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী

জমিয়ত উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গ রাজ্য শাখার নব নির্বাচিত সভাপতি হিসাবে আবারও দায়িত্ব পেলেন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী চৌধুরী । জমিয়াতের রাজ্য সভাপতি-র দায়িত্বের পাশাপাশি তিনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন । পুনরায় নির্বাচিত হওয়ার পর তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধন জানালেন সংবর্ধনা জানালেন, উত্তর ২৪ পরগনা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আরিফ রেজা সহ আরো বিশিষ্ট কর্মীবৃন্দ। আজ কলকাতা মহাজাতি সদনে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাংগঠনিক নির্বাচনী সভা ছিল২০২৫ থেকে ২০২৮ মেয়াদকালের জন্য । অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থায়ও জমিয়তের একনিষ্ঠ কর্মী সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে রাজ্যের সমস্ত জেলার সভাপতি ও সম্পাদকদের উপস্থিতি,এবং

মাজলিসে মোনতাজিমার (সাধারণ পরিষদ) সদস্যদের উপস্থিতিতে নির্বাচন সভা অনুষ্ঠিত হলো

সকলের ধ্বনী ভোটের সমর্থনের মধ্য দিয়ে পুনর্বার রাজ্য জমিয়তের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন,

মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব,

স্বীকৃতি প্রদান করলেন কেন্দ্রীয় জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা হাকীমুদ্দীন ক্কাসমী সাহেব ।

মুফতি মোহাম্মদ শাহ ক্কাসমী, এছাড়াও উপস্থিতির মধ্যে যারা সংবর্ধনা প্রদান করলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সনামধন্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব সঙ্গ দিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি বদরুল আলম সাহেব সঙ্গ দিয়েছিলেন কেন্দ্রীয় জমিয়তের আইটি সেলের সচিব মাওলানা আফজাল সাহেব সহ বিশিষ্টজনেরা । 

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.