জি ডি স্টাডি সার্কেলের অধীনে MCAT পরীক্ষা
অনলাইন বঙ্গদর্পণ : আজ সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো জি ডি এস স্টাডি সার্কেলের তত্ত্বাবধানে পরিচালিত মিশন কমন এন্ট্রান্স টেস্ট পরীক্ষা। রাজ্যের ৭৫-টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলো শান্তিপূর্ণভাবে । উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পরীক্ষা কেন্দ্রের সাথে পাশাপাশি আজ এই পরীক্ষা অনুষ্ঠিত হলো চাঁদপুর আলিয়া একাডেমী পর বয়েজ মিশনে । এ বিষয়ে চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনের সম্পাদক ড. ফিরোজ উদ্দিন জানান রাজ্যের বৃহত্তর শিক্ষা সংক্রান্ত প্লাটফর্ম জিডিএ স্টাডি সার্কেলের এই উদ্যোগ বিশেষ উল্লেখযোগ্য । মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার মানোনোন্নয়নে শিল্পপতি- সমাজসেবী ও রাজ্যের বিশিষ্ট শিক্ষাসেবী জনাব জনাব আলহাজ্ব মোস্তাক হোসেন এবং বিশিষ্ট প্রশাসক ও শিক্ষাবিদ প্রাক্তন আইএএস জনাব আলহাজ শেখ নুরুল হক সাহেবের তত্ত্বাবধানে জি, ডি চ্যারিটেবল ট্রাস্টের অবদান অনস্বীকার্য ।