সৌদি যুবরাজের উদ্দেশে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং-এর পাঠানো একটি চিঠি পেয়েছেন। চিঠিটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে প্রেরণ করা হয়েছে।
রবিবার রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত ও প্রেসিডেন্টের দপ্তরের প্রধান কাং হুন-সিকের কাছ থেকে চিঠিটি গ্রহণ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং উভয়ের আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।