ভাঙড়ের সোনপুর বাজারে সম্প্রীতির বার্তা, বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি
ভাঙড়, ৫ অক্টোবর: ভাঙড়ের সোনপুর বাজারে আয়োজিত এক জনসভায় দেশজুড়ে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান। তিনি বলেন, “বিশ্বের সমস্ত ধর্মের শিক্ষিত শ্রেণীর মানুষ মানবতার পথেই বিশ্বাসী। দেশে বিভেদ নয়, ঐক্যের পরিবেশই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
এই সভা থেকে তিনি উত্তরপ্রদেশে মাওলানা তৌকির রাজা সহ সমস্ত বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। সভায় আরও বক্তব্য রাখেন বন্দী মুক্তি কমিটির রাজ্য সম্পাদক ছোটন দাস, সমাজকর্মী ভানু সরকার, হাফেজ মাওলানা ইজাজুল ইসলাম, মাওলানা আকবর আলী এবং স্থানীয় ওলামায়ে কেরাম।
বক্তারা একবাক্যে বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য ধর্মনিরপেক্ষ মূল্যবোধের প্রসার প্রয়োজন। সভায় স্থানীয় মানুষদের মধ্যে একতার বার্তা ছড়িয়ে পড়ে।