Tranding

মানবতার মুক্তিদূত এম. মহবুল

এক তিনি এসেছিলেন—

এক অনন্ত অন্ধকার ভেদ করে,

মানবতার আকাশে প্রজ্জ্বলিত করেছিলেন

অবিনশ্বর আলো,

যেখানে ক্ষুধা পেত শিকল ভাঙার অধিকার,

অসহায় পেত ন্যায়ের আশ্রয়,

 

আর নারী—

প্রথমবারের মতো সম্মানিত হয়েছিল

মর্যাদার মুকুটে।

তাঁর পদচিহ্নে রক্ত ঝরেছে,

কণ্ঠে বেজেছে অবমাননার তূর্য,

তবুও তিনি প্রতিউত্তরে শিখিয়েছেন—

ক্ষমা প্রতিহিংসার চেয়ে উচ্চতর,

ভালোবাসা ঘৃণার চেয়ে অক্ষয়তর,

আর সত্যের দীপ কখনও নিভে যায় না

অত্যাচারের ঝড়ে।

 

তিনি অনাহারে থেকেও

তৃপ্ত করেছেন অনাহারীর ক্ষুধা,

তিনি বঞ্চিত হয়েও

মুছে দিয়েছেন বঞ্চিতের অশ্রু।

তাঁর কণ্ঠ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ—

মানব সভ্যতার ইতিহাসে

একেকটি মুক্তির ঘোষণা,

একেকটি ন্যায়বাণীর প্রতিধ্বনি।

 

হে মানবতার নবী

আমরা আজও তোমার নাম উচ্চারণ করি

সালাম ও দরুদের স্রোতে,

যেন প্রতিটি হৃদয় উপলব্ধি করে—

তুমি কেবল এক ধর্মের গর্ব নও,

তুমি সমগ্র মানবতার অবিনশ্বর নক্ষত্র। 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.