Tranding
খেলাধুলা / December 14, 2025

যুবভারতীতে মেসির দর্শন বঞ্চনা, বিশৃঙ্খলায় বাতিল প্রদর্শনী ম্যাচ

ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির যুবভারতী ক্রীড়াঙ্গনে আগমনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। স্বপ্নের তারকাকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা গ্যালারিতে ব্যাপক ভাঙচুর চালায়। তারা মাঠের ভেতরে গিয়ে গ্যালারির ভাঙা চেয়ার, জলের বোতল ছুঁড়ে মারেন। অবশেষে পুলিশি বাধা ভেঙে হাজার হাজার দর্শক মাঠে প্রবেশ করে। এই অশান্তির মধ্যেই মেসি নিরাপত্তার কারণে মাঠ ছেড়ে চলে যান।

ঘটনার কারণে প্রদর্শনী ম্যাচ বাতিল করা হয়। কলকাতা পুলিশ আয়োজনের প্রধান শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মেসির কাছে ক্ষমা চেয়ে নেন।

মেসি তিন দিনের ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ সফরের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন লুইজ সুয়ারেজ এবং রডরিগো ডি’পল। এই সফরে প্রথমদিন কলকাতা, এরপর হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি ছিল সফরের অন্যান্য স্টেশন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে কলকাতার একটি পাঁচতারা হোটেলে স্পনসরদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মেসির। এরপর ভার্চুয়ালি লেকটাউনে তাঁর মূর্তি উন্মোচনের পরিকল্পনা ছিল। যুবভারতীতে গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অব অনার নেওয়ার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে আয়োজকদের একটি অনুষ্ঠানও ছিল নির্ধারিত।

তবে, মাঠে ঘটে যাওয়া বিশৃঙ্খলার কারণে পরিকল্পিত অনুষ্ঠানগুলো বাতিল হয়ে যায়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.