Tranding
আর্ন্তজাতিক / November 27, 2025

গিনিয়া-বিসাউয়ে সামরিক অভ্যুত্থান: নির্বাচনী ফল ঘোষণার আগেই ক্ষমতা দখল সেনাদের

গিনিয়া-বিসাউয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার ঠিক আগের দিন দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটেছে। বুধবার সামরিক কর্মকর্তারা হঠাৎ করেই ক্ষমতা দখলের ঘোষণা দেন।

সরকারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সেনা কর্মকর্তােরা জানান, বর্তমান প্রেসিডেন্ট উমার সিসোকো এমবালোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, স্থগিত করা হয়েছে পুরো নির্বাচনী প্রক্রিয়া, বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত এবং দেশের মধ্যে জারি করা হয়েছে রাতের কারফিউ।

বিবৃতিতে আরও জানানো হয়, দেশের প্রশাসন এখন থেকে পরিচালনা করবে নবগঠিত “শৃঙ্খলা পুনঃস্থাপনে উচ্চ সামরিক নেতৃত্ব”, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে।

রবিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এমবালো প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের সঙ্গে। বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল নির্বাচনের প্রাথমিক ফলাফল। কিন্তু ফল ঘোষণার আগেই সেনা হস্তক্ষেপে দেশটি আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল।

ছবি: আল জাজিরা 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.