Tranding
মধ্যপ্রাচ্য / September 14, 2025

বিত্র কাবার ঠিক উপরে চাঁদের বিরল মহাজাগতিক অবস্থান, আধ্যাত্মিকতায় মুগ্ধ মুসলিম বিশ্ব

সৌদি আরবে মক্কার পবিত্র কাবা শরীফের ঠিক উপরে চাঁদের অবস্থান এক বিরল ও মহিমান্বিত দৃশ্য উপহার দিল। হাজার হাজার মানুষ সরাসরি এই দৃশ্য প্রত্যক্ষ করেছেন, যা একই সঙ্গে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অবস্থান প্রমাণ করে মহাজাগতিক গতিপথ গণনার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান কতটা নিখুঁত। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির মতে, এর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানরা নামাজের দিক তথা কিবলা আরো নির্ভুলভাবে নির্ধারণ করতে পারবেন।

সংস্থার প্রধান মাজেদ আবু যাহারা বলেন, এই বিরল ঘটনাটি বিজ্ঞানীদের জন্য মহাজাগতিক গণনা যাচাইয়ের সুযোগ এনে দিয়েছে। একই সঙ্গে মুসলিম জগতের জন্য এটি ছিল এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.